ITC - Enduring Value Sunrise Pure Masala

Rail Colony Sarbojanin Durga Puja

Farakka, Murshidabad

"রেলকলোনী সার্বজনীন দুর্গাপুজোয় মায়ের ভোগের আয়োজন
শারদীয় দুর্গোৎসবের আনন্দ, ভক্তি ও ঐতিহ্যের অন্যতম আকর্ষণ মায়ের চরণে নিবেদিত ভোগ। রেলকলোনী সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই থাকছে নানা পদের ভোগের বিশেষ আয়োজন। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে প্রস্তুত এই ভোগের মাধ্যমে ভক্তদের মধ্যে ভাগ করে নেওয়া হবে উৎসবের আনন্দ ও মায়ের আশীর্বাদ।
ষষ্ঠীর ভোগে থাকবে কলা, আপেল, পেয়ারা-সহ বিভিন্ন ফল, বাতাসা, সন্দেশ, মিষ্টি, পায়েস, লুচি, সুজি ও সবজি। সপ্তমীতে নিবেদন করা হবে ঘি দিয়ে তৈরি মুগ ডালের খিচুড়ি, মিশ্র সবজি, আলুর দম, বেগুনি, পাঁচরকম ভাজা, পায়েস ও মিষ্টি। অষ্টমীর বিশেষ আয়োজনে থাকবে খিচুড়ি, ছোলার ডাল, বাঁধাকপির তরকারি, আলু, বেগুন ও কুমড়োভাজা, চাটনি, পায়েস, সন্দেশ, মিষ্টি, ফল ও বাতাসা।
নবমীতে মায়ের ভোগে থাকবে বাসন্তী পোলাও, পাঁচরকম ভাজা, আলুর দম, মিশ্র সবজি, ছোলার ডাল, চাটনি, পাপড়, পায়েস ও রসগোল্লা। দশমীতে ফল, নারকেল নাড়ু, সন্দেশ, খিচুড়ি, মিশ্র সবজি, মিষ্টি ও দই দিয়ে সম্পন্ন হবে ভোগের আয়োজন।"

Puja voting code
SUN0495
WhatsApp VOTE SUN0495 to +91 91470 77170

Voting is over. See the winners.