ITC - Enduring Value Sunrise Pure Masala

Bahula Namopada Durga Puja Committee

Bahula, Paschim Bardhaman

"প্রায় ৩২৫ বছরের প্রাচীন ঐতিহ্য - বহুলা নামোপাড়া আনন্দময়ী মায়ের দুর্গাপূজা
প্রায় তিনশত পঁচিশ বছর ধরে পশ্চিম বর্ধমানের বহুলা গ্রামের নামোপাড়ার এই দুর্গাপূজা বৈষ্ণব মতে আজও একইভাবে সাড়ম্বরে পালিত হয়ে আসছে।nমায়ের অলৌকিক কৃপায় তিনি আজও রাজ-রাজেশ্বরী রূপে পূজিতা। সর্বপ্রথম পর্ণকুটিরে যে পূজার শুরু হয়েছিল, আজ তা এক বিশালাকার মন্দিরে স্থাপিত হয়েছে।
এখানে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত বহু ভক্তের সমাগম হয় নিজেদের মনস্কামনা পূরণের আশায়। আমাদের আনন্দময়ী মা আজও প্রত্যেকের মনস্কামনা পূরণ করেন। মায়ের এই পূজার সূচনা ঘটনাক্রমে মায়ের এক ছোট্ট মেয়ে রূপে হাতে শাঁখা পরা নিয়ে।
ষষ্ঠীতে মায়ের অপরূপ সাজ দেখতে ভিড় জমান ভক্তরা। সপ্তমীতে আগমনী গান গেয়ে নবপত্রিকা আনতে পুকুরে যাওয়া হয়। অষ্টমীতে ১৫০০–২০০০ ভক্তের দণ্ডী কাটা, ১২০০–১৩০০ থালা, ডালা ও গামলায় পুজো এবং সন্ধিক্ষণে সিঁদুরের থালায় মায়ের চরণচিহ্ন দর্শন বিশেষ আকর্ষণ। নবমীতে গ্রাম্য দেবতার কাছে ইক্ষু বলিদান ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। দশমীতে পুষ্প ও যাত্রা-বন্ধন নেওয়ার জন্য ভক্তদের দীর্ঘ লাইন পড়ে।
এক কথায়, এই আনন্দময়ী মায়ের দুর্গাপূজা সত্যিই আনন্দময়। আজও মায়ের অপরূপ লীলা ও অলৌকিক ঘটনার সাক্ষী বহু ভক্ত, যা প্রমাণিত। মায়ের আশীর্বাদে সমস্ত সেবাইতগণের ব্যবহার ও আন্তরিকতায় মন্দির প্রাঙ্গণ এক মিলনস্থলে পরিণত হয়।
মায়ের আশীর্বাদে এই বহুলা নামোপাড়ার দুর্গাপূজা আমাদের অহংকার, যা স্বচক্ষে না দেখলে বোঝা যায় না।"

Puja voting code
SUN0498
WhatsApp VOTE SUN0498 to +91 91470 77170

Voting is over. See the winners.