ITC - Enduring Value Sunrise Pure Masala

Bhaskar Nagar Sarbajanin Durga Puja Committee

Guwahati, Kamrup Metro

"ভাস্কর নগর সার্বজনীন দুর্গা পূজায় মায়ের ভোগের গল্প
ভাস্কর নগর সার্বজনীন দুর্গা পূজা কমিটির রান্নাঘরে সপ্তমীর ভোর থেকেই আলো জ্বলে। পুরোহিত মন্ত্র পড়ছেন, আর ভোগের হাঁড়ি চড়ছে একে একে।
সপ্তমীর ভোগ: মায়ের পাতে আজ সাদা ভাত, সোনা মুগের ডাল, শাক। সাথে ৫ রকম ভাজা - আলু, বেগুন, পটল, কুমড়ো, উচ্ছে। ২ রকম তরকারি - ফুলকপির ডালনা আর এঁচোড়ের কালিয়া। শেষে চাটনি, দই, মিষ্টি আর পান।
অষ্টমীর ভোগ: অষ্টমী মানেই খিচুড়ি আর লাবড়া। গরম খিচুড়ির সাথে লাবড়ার গন্ধে মণ্ডপ ভরে যায়। সাথে ৫ রকম ভাজা, পায়েস, চাটনি, পান, দই, মিষ্টি। কুমারী পূজার পর এই ভোগ ই সবাই প্রসাদ হিসেবে নেয়।
নবমীর ভোগ: নবমীতে আয়োজন সবচেয়ে বড়। সাদা ভাত, বাসন্তী পোলাও, ছোলার ডাল, ৫ রকম ভাজা, পনির সবজি, আরো ২ রকম তরকারি। সাথে চাটনি, দই, মিষ্টি, পান। নবমীর রাতে এই ভোগের স্বাদ সবাই মনে রাখে।
দশমীর ভোগ: বিদায়ের দিনে মায়ের শেষ ভোগ - পান্তা ভাত আর কচুর শাক। এই সাধারণ ভোগেই লুকিয়ে আছে বাংলার মাটির টান। এই ভোগ খেয়েই মা ফিরে যান, আবার আসবেন বলে।"

Puja voting code
SUN0501
WhatsApp VOTE SUN0501 to +91 91470 77170

Voting is over. See the winners.