Bauria Shibtala Gram Unnayan Durga Utsav Puja Committee
Bauria, Howrah
"বাউড়িয়া শিবতলা গ্রাম উন্নয়ন সমিতি
আমাদের এই প্রতিষ্ঠান বর্তমান রাজার দেবত্র সম্পত্তির উপর অবস্থিত ২৫০ বৎসর ধরে নয়টিপাড়া নিয়ে এই সমিতি বিভিন্ন দেবদেবীর পূজা ও সামাজিক কাজে নিযুক্ত থাকে, আমাদের নিজস্ব লাইব্রেরী ও অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়।
তাই প্রতি বছরের ন্যায় এই বছরও ৫৫ তম বছরে পদার্পণ করে সাবেকিয়ানা ধাঁচে মা দুর্গার আরাধনায় ব্রতী হয়েছি। প্রতি বছর সপ্তমীতে দুঃখীদের নতুন বস্ত্র বিতরণ করা হয় আর অষ্টমীর সকালের কয়েকশ গ্রামবাসীর অঞ্জলী যা দর্শনীয় হয়ে থাকে, নবমীতে সন্ধ্যায় ভক্তদের জন্য মায়ের সন্ধ্যাভোগ ও পরমান্ন বিতরণ করা হয়। দশমীতে সন্ধ্যায় আবৃত্তি, বিভিন্ন দেবদেবীর উপর গীতিনাট্য ও নৃত্যকলা অনুষ্ঠিত হয়।
দ্বাদশীতে সন্ধ্যায় গ্রামের মা ও বোনেরা দেবীকে বরণ করে সিঁদুর খেলায় অংশ গ্রহণ করে। রাত্রি ৮ ঘটিকায় বেশ কয়েকশ ভক্তমণ্ডলী শোভাযাত্রা সহযোগে মায়ের জয়ধ্বনি দিয়ে মা দুর্গাকে গঙ্গময়ের বিসর্জন দিয়ে আসে, শেষে সমিতির প্রাঙ্গণে মিষ্টিমুখ করে যে যার বাড়ী চলে যায়, পরের দিন মালক্ষ্মীর আরাধনার প্রস্তুতি নিতে হয়।"